
দক্ষিণ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতা :- দক্ষিণ দিনাজপুর জেলার কুশমন্ডি হাই স্কুল মাঠে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হলো ৪১তম চক্র পর্যায়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা। অনুষ্ঠানে উপস্থিত থেকে শিক্ষার্থীদের সার্বিক বিকাশে খেলাধুলার গুরুত্বের কথা তুলে ধরেন কুশমন্ডি বিধানসভার বিধায়িকা রেখা রায়।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কুশমন্ডি ব্লক ডেভেলপমেন্ট অফিসার ডক্টর নয়না দে, কুশমন্ডি থানার আইসি তরুণ সাহা, দক্ষিণ দিনাজপুর জেলা পরিষদের খাদ্য কর্মাধ্যক্ষা রূপসেনা খাতুন, জেলা পরিষদ সদস্য মামুলি রায়, বিশিষ্ট সমাজসেবী করিমুল ইসলাম, কুশমন্ডি পঞ্চায়েত সমিতির শিক্ষা কর্মাধ্যক্ষ জাহাঙ্গীর আলম ও কৃষি কর্মাধ্যক্ষ রেজা জাহের আব্বাস।
এছাড়াও উপস্থিত ছিলেন কুশমন্ডি উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ফিরোজ আহমেদ, কুশমন্ডি পূর্ব চক্রের অবর বিদ্যালয় পরিদর্শক শাফিয়ার রহমান এবং কুশমন্ডি চক্রের অবর বিদ্যালয় পরিদর্শক সাহিঁম রেজা। কুশমন্ডি চক্রের বিভিন্ন বিদ্যালয় থেকে আগত শিক্ষক-শিক্ষিকাদের উপস্থিতিতে অনুষ্ঠানটি আরও প্রাণবন্ত হয়ে ওঠে।
সমগ্র অনুষ্ঠানটি সুষ্ঠুভাবে পরিচালনা করেন কুশমন্ডি চক্রের যুগ্ম কো-অর্ডিনেটর সাজেদার রহমান ও শুভাশিস রায়। সঙ্গে ছিলেন ক্যাশিয়ার মোফাজ্জল হোসেন। ছাত্রছাত্রীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে ও অতিথিদের উপস্থিতিতে ক্রীড়া প্রতিযোগিতা সফলভাবে সম্পন্ন হয়।












Leave a Reply