নন্দীগ্রাম পল্লী উৎসব উপলক্ষে গণবিবাহের আয়োজন।

পূর্ব মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- পূর্ব মেদিনীপুর জেলার নন্দীগ্রাম পল্লী উৎসব উপলক্ষে গণবিবাহের আয়োজন, প্রায় ২৮ জোড়া পাত্র পাত্রীর বিবাহ দেয় পল্লী উৎসবের আয়োজকরা। বিবাহের উপঢৌকন হিসেবে প্রত্যেকের হাতেই অলংকার সহ আসবাব সামগ্রী ও সাইকেল তুলে দেওয়া হয়। ধুমধাম করে সানাইয়ের সুরে বিবাহের আয়োজন করা হয়।
নব দম্পতির হাতে উপহার তুলে দেন সুজিত রায়, স্থানীয় পল্লী উৎসবের সহ সম্পাদক শেখ সুফিয়ান সহ আমন্ত্রিত ব্যক্তিরা। আনুষ্ঠানিকভাবে বিবাহ দেখতেই উপস্থিত ছিলেন স্থানীয় নন্দীগ্রামবাসীরা। এই গণবিবাহের ফলেই দরিদ্র পরিবারের বিবাহযোগ্য যুবক যুবতীরা অনেকটাই উপকৃত হলেন, তাদের পাশে থেকে বিয়ের দায়িত্ব তুলে নেয় নন্দীগ্রাম পল্লী উৎসব কমিটি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *