জটেশ্বরে অবৈধ জুয়ার ঠেকে পুলিশের হানা, গুঁড়িয়ে দেওয়া হলো আসর।

Oplus_131072

আলিপুরদুয়ার, নিজস্ব সংবাদদাতা:- যত্রতত্র গজিয়ে ওঠা অবৈধ জুয়ার ঠেকের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিল জটেশ্বর ফাঁড়ির পুলিশ। শুক্রবার দুপুরে ফালাকাটা ব্লকের জটেশ্বর এক নম্বর গ্রাম পঞ্চায়েতের দলগাঁও বস্তি এলাকায় অভিযান চালায় পুলিশ। জটেশ্বর পুলিশ ফাঁড়ির ওসি দেবাশীষ রঞ্জন দেবের নেতৃত্বে পুলিশ ওই এলাকায় গড়ে ওঠা অবৈধ জুয়ার ঠেক ভেঙে গুড়িয়ে দেওয়া হয়। যদিও অভিযানের সময় কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি। পুলিশ সূত্রে জানা গিয়েছে, দীর্ঘদিন ধরেই ওই এলাকায় অবৈধ জুয়ার আসর বসার অভিযোগ উঠছিল। অভিযোগের ভিত্তিতেই এদিন আচমকা অভিযান চালানো হয়। জটেশ্বর পুলিশ ফাঁড়ির ওসি দেবাশীষ রঞ্জন দেব জানান, অবৈধ জুয়া ও অসামাজিক কার্যকলাপের বিরুদ্ধে এই ধরনের অভিযান নিয়মিত ও ধারাবাহিক ভাবে চলবে। পুলিশের এই সক্রিয়তায় সন্তোষ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *