দিনে দুপুরে জনবহুল বিদ্রোহী মোড়ে কিশোরের গলায় ধারালো অস্ত্রের কোপ, গাজোলে তীব্র চাঞ্চল্য।

মালদা, নিজস্ব সংবাদদাতা: – এক কিশোর দিনে-দুপুরে এক কিশোরকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে খুন করার চেষ্টা করে দিনে দুপুরে।এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। ঘটনাটি ঘটে গাজোল বিদ্রোহী মোড় জনবহুল এলাকায়। স্থানীয় লোকজন ওই আহত যুবককে উদ্ধার করে প্রথমে গাজোল স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যান। গাজোল স্টেট জেনারেল হাসপাতালের ডাক্তার বাবুরা, তার অবস্থা খারাপ বুঝে তাকে সঙ্গে সঙ্গে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় গাজোল থানার পুলিশ। অভিযুক্ত কিশোরকে আটক করে গাজোল থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে বলে জানা যায়।গাজোলে দিনে দুপুরে চাঞ্চল্যকর ঘটনা। গাজোল বিদ্রোহে মোর জনবহুল এলাকায় প্রকাশ্য দিবালোকে এক কিশোরের গলায় ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে খুন করার চেষ্টার অভিযোগ উঠল অপর এক কিশোরের বিরুদ্ধে। জানা গেছে, গাজোলের প্রাণকেন্দ্র বিদ্রোহী মোড় এলাকা। গাজোল শহরের বিভিন্ন বিদ্যালয় চলছে মাধ্যমিক পরীক্ষা। পরীক্ষার জন্য মোতায়েন রয়েছে পুলিশ। এরমধ্যেই মঙ্গলবার প্রকাশ্য দিবালোকে এক কিশোরীরের উপর অপর এক কিশোরের প্রাণঘাতী হামলা নিয়ে তৈরি হয়েছে ব্যাপক চাঞ্চল্য। এই ঘটনায় আক্রান্ত কিশোর বর্তমানে গুরুতর আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *