
ধূপগুড়ির, নিজস্ব সংবাদদাতা:- ২৩ বছর থেকে ছেলের বাড়ি ফিরে আসার আশায় পথ চেয়ে বসে আছে মা। ছেলেকে খুঁজে পেতে মরিয়া আর্জি বাবা-মায়ের।আমরা চ্যানেল কতৃপক্ষের পক্ষ থেকে অনুরোধ করছি খবরটি দেখার আগে সকলেই দ্রুত পোস্টটি শেয়ার করুন। যাতে এক পুত্রকে তার অভাগা মা-বাবার কাছে ফিরিয়ে দিতে পারি।
সালটা আনুমানিক ২০০৩, জলঢাকার বাঁধ ভেঙে বন্যা প্লাবিত হওয়ার পরেই অভাবের জেরে পাড়ার আর পাঁচজনের মতোই মাত্র চোদ্দ বছর বয়সে পরিযায়ী শ্রমিক হিসেবে গুজরাটে রওনা দেয় দীপক। ধূপগুড়ির গধেয়ারকুঠি গ্রাম পঞ্চায়েতের চড়চড়া বাড়ি এলাকার দোমাসু বর্মন ও যশোদা বর্মনের তিন মেয়ে ও একমাত্র ছেলে দীপক বর্মন । পরিবারের দাবি পার্শ্ববর্তী এলাকার এক ঠিকাদারের সাথে এলাকার পাঁচ কিশোর ধোপাশার রোজগার করতে রওনা দেয় গুজরাটে। কিন্তু পরবর্তীতে কাজ সঠিকভাবে না পাওয়ায় কয়েকজন বাড়ি ফিরে আসে। তবে তাদের মধ্যে বাড়ি ফেরেনি দীপক। দীপক বর্মনের পিতা দোমাসু বর্মন বলেন বাড়ি থেকে যাওয়ার এক-দেড় বছর মাঝেমধ্যে ছেলের সাথে কথা হতো। কিন্তু তারপর আর কোনো যোগাযোগ করা সম্ভব হয়নি। একদিকে ছেলে গুজরাটে যাওয়ার আগে এলাকায় বন্যার জেরে নথিপত্র হারিয়ে যায়, এমনকি বেঁচে থাকা একটি মাত্র ছবিও নষ্ট হয়ে যায়। ফলে প্রশাসনের কাছে সাহায্য না পেলেও একাধিকবার পরিবারের তরফে উদ্যোগ নিয়ে খোঁজ চালানো হয়। তবে খোঁজ না পেয়ে রীতিমত হতাশায় ভরে যায় বাবা-মা ও পরিবারের মন। পরবর্তীতে যোগাযোগ করা হয় আমাদের সাথে। এদিন সেই বাড়িতে গেলে দেখা যায় মা বাবার চোখে যেন কোন এক হতাশা গ্রাস করেছে তাদের,যেন গ্রহন লেগেছে তাদের চোখে। পরিবারের পক্ষ থেকে অনুরোধ করা হয় ভিডিওটি দেখে যদি তাদের সন্তান তাদের সাথে যোগাযোগ করেন তবে বাবা মায়ের বুকটা খুশিতে ভরে উঠবে।












Leave a Reply