
মালদা, নিজস্ব সংবাদদাতা:— রাজ্য সরকারের ১৫ বছরের উন্নয়নের পাঁচালি তুলে ধরে সমাজের বিশিষ্ট ও গুণিজনদের সংবর্ধনা জ্ঞাপনের উদ্যোগ গ্রহণ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই উদ্যোগের অঙ্গ হিসেবেই শুক্রবার মুখ্যমন্ত্রীর শুভেচ্ছা বার্তা সহ রাজ্য সরকারের উন্নয়নের পাঁচালি নিয়ে মালদা মুসলিম ইনস্টিটিউটে পৌঁছে গেলেন জেলা যুব তৃণমূল সভাপতি প্রসেনজিৎ দাস। এদিন তিনি মালদা।মালদা মুসলিম ইনস্টিটিউটে গিয়ে সেখানকার সম্পাদক ববি আহমেদের হাতে মুখ্যমন্ত্রীর পাঠানো শুভেচ্ছা বার্তা, শংসাপত্র সহ রাজ্য সরকারের ১৫ বছরের উন্নয়নের খতিয়ানযুক্ত উন্নয়নের পাঁচালি তুলে দেন। সেই সঙ্গে মুখ্যমন্ত্রীর প্রতিনিধি হিসেবে মালদা মুসলিম ইনস্টিটিউটের সম্পাদক ববি আহমেদের সাম্প্রদায়িক সম্প্রীতি, মানব সেবামূলক কর্মকান্ডের ভূয়সী প্রশংসা করেন এবং আগামীতেও তাকে’ সমাজ সেবামূলক কাজ চালিয়ে যাওয়ার ব্যাপারে উৎসাহিত করেন।












Leave a Reply