
বালুরঘাট, নিজস্ব সুবাদদাতা : – প্রতিবছরের মতো এবছরও বালুরঘাট পৌরসভার পক্ষ থেকে আয়োজিত হচ্ছে ফুল মেলা। ৮ই জানুয়ারি এই ফুল মেলার শেষ দিনে ৪০ তম বালুরঘাট পৌরসভা আয়োজিত ফুলমেলা উপলক্ষে একটি বর্ণাঢ্য রোড রেসের আয়োজন করলো বালুরঘাট পৌরসভা। রবিবার সকালে হিলি ব্লকের তিওর প্রাচিসংঘ থেকে বালুরঘাট সুরেশ রঞ্জন পার্ক পর্যন্ত প্রায় 14 কিলোমিটার দূরে আয়োজিত এই রোড রেসে মোট ১৭০ জন প্রতিযোগী অংশগ্রহণ করে। যার মধ্যে ১৪০ জন পুরুষ এবং ৩০ জন মহিলা প্রতিযোগী রয়েছে। এদিন এই প্রতিযোগিতা উপলক্ষে তিওরে প্রতিযোগীদের উৎসাহিত করতে উপস্থিত ছিলেন বালুরঘাট পৌরসভার চেয়ারম্যান সুরজিৎ সাহা,ভাইস চেয়ারম্যান মুনমুন কর, কাউন্সিলর পল্লব দাস, সুবিনয় আচার্য সহ অন্যান্যরা। এদিনের এই অনুষ্ঠান উপলক্ষে দর্শকদের উৎসাহ চোখে পড়ার মতো রাস্তার দুই ধারে দর্শকরা দাঁড়িয়ে প্রতিযোগীদের উৎসাহিত করে
। এই অনুষ্ঠান শেষে বালুরঘাট পৌরসভার চেয়ারম্যান সুরজিৎ সাহা বলেন বালুরঘাট পৌরসভার আয়োজিত ফুল মেলা উপলক্ষে আজ আমরা একটি রোড রেসের আয়োজন করেছি যেখানে মোট ১৭০ জন প্রতিযোগী অংশগ্রহণ করে। তার মধ্যে ১৪০ জন পুরুষ প্রতিযোগী এবং মহিলা প্রতিযোগী রয়েছে।












Leave a Reply