
আলিপুরদুয়ার, নিজস্ব সংবাদদাতা:- রবিবার বিকেলে শোভাযাত্রার মধ্য দিয়ে জটেশ্বরে মহাসমারোহে শুরু হল শিব চতুর্দশীর উৎসব। ঐতিহ্যবাহী জটেশ্বর শিব মন্দির প্রাঙ্গণে এদিন উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায়। দূর-দূরান্ত থেকে আগত ভক্তরা সারিবদ্ধভাবে দাঁড়িয়ে মহাদেবের মাথায় জল ঢেলে পুজো অর্চনা করেন। শোভাযাত্রার মাধ্যমে মুজনাই নদী থেকে জল এনে তা মহাদেবের মাথায় জল ঢালার মধ্য দিয়েই হয় শুভ সূচনা। ভক্তদের “বোল বাম” ধ্বনিতে মুখরিত হয়ে ওঠে গোটা এলাকা। প্রতি বছরের মতো এ বছরও শিবরাত্রি উপলক্ষে লক্ষাধিক ভক্তের সমাগম ঘটে জটেশ্বরে। শিব চতুর্দশীকে কেন্দ্র করে গরুহাটি ময়দানে বসেছে ঐতিহ্যবাহী জমজমাট মেলা। নাগরদোলা, বিভিন্ন দোকানপাট সব মিলিয়ে উৎসবের আবহ ছড়িয়ে পড়েছে সর্বত্র। এই প্রসঙ্গে মন্দির কমিটির সম্পাদক দেবজিৎ পাল বলেন, “আজ শিব চতুর্দশীর সূচনা হল শোভাযাত্রার মাধ্যমে। মুজনাই নদীর জল এনে মহাদেবের মাথায় ঢেলে পুজো শুরু করা হয়েছে। বহু বছর ধরেই অত্যন্ত নিষ্ঠা সঙ্গে এই উৎসব পালিত হয়ে আসছে।”












Leave a Reply