
পশ্চিম মেদিনীপুর , নিজস্ব সংবাদদাতা:- গ্যাসের মূল্যবৃদ্ধি সহ কেন্দ্রের বিরুদ্ধে বাংলার বঞ্চনার প্রতিবাদে বৃহস্পতিবার সন্ধ্যায় পশ্চিম মেদিনীপুর জেলার কেশপুর ব্লকের এক নম্বর অঞ্চলের সাতশোলে পথসভা করল তৃণমূল নেতৃত্ব। এই দিন এই পথসভায় উপস্থিত ছিলেন ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি প্রদ্যুৎ পাঁজা, অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি নারায়ণ মন্ডল,অঞ্চল কৃষাণ ক্ষেতমজুর সেলের সভাপতি মৃনাল কান্তি ঘোষ,পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ পাম্পা ঘোষ,অঞ্চল যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি বলরাম নিয়োগী,রাজকুমার মল্লিক,অলোক ঘোষ সহ অন্যান্য তৃণমূলের নেতাকর্মীরা। এই দিন কেন্দ্রের বিরুদ্ধে পথসভার পাশাপাশি আগামী বিধানসভা নির্বাচনকে সামনে রেখে তৃণমূল কর্মী সমর্থকদের উদ্দেশ্যে সাধারণ মানুষের বাড়ি বাড়ি গিয়ে মুখ্যমন্ত্রীর বিভিন্ন উন্নয়নের বিষয় তুলে ধরার বার্তা দেওয়া হয় তৃণমূল নেতৃত্বর তরফ থেকে।












Leave a Reply