চন্দ্রকোনারোডের ব্লক প্রশাসনের উদ্যোগে আন্তর্জাতিক নারী দিবসকে সামনে রেখে সচেতনতা শিবির ও পদযাত্রা ।

পশ্চিম মেদিনীপুর , নিজস্ব সংবাদদাতা:- আন্তর্জাতিক নারী দিবসকে সামনে রেখে বৃহস্পতিবার পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা তিন নম্বর ব্লক প্রশাসনের উদ্যোগ বাল্যবিবাহ রোধ,শিশু পাচার,জল অপচয় নিয়ে সাধারণ মানুষের সচেতনতায় চন্দ্রকোনারোড শহরে পদযাত্রা ও সচেতনতামূলক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই দিন এই কর্মসূচিতে উপস্থিত পঞ্চায়েত সমিতির শিক্ষা কর্মাধ্যক্ষ দোলন হাজরা কর সহ অন্যান্য মহিলা কর্মচারীবৃন্দ। এই দিন এই পদযাত্রা গোটা শহর পরিক্রমা করে। এই দিন শিক্ষা কর্মদক্ষ বিভিন্ন বক্তব্যের মধ্য দিয়ে আন্তর্জাতিক নারী দিবসের গুরুত্ব ও প্রাসঙ্গিকতা তুলে ধরেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *