পশ্চিমবঙ্গ ল ক্লার্কস্ এ্যাসোসিয়েশন হাওড়া ফৌজদারি আদালত শাখার পরিচালনায় রক্তদান শিবির।

প্রকাশ কালি ঘোষাল, হাওড়া:- রক্তদান জীবন দান এই মূল মন্ত্রকে পাথেয় করে ১৮ ই মার্চ বুধবার প্রয়াত গণপতি গোলুই এর স্মৃতির উদ্দেশ্যে হয়ে গেল রক্তদান শিবির। রক্ত ছাড়া যেমন মানুষ বাঁচে না ঠিক তেমনি রক্তের জোগান দিতে সারা বিশ্বের বিজ্ঞানীমহল এখনো রক্তের বিকল্প আবিষ্কার করে উঠতে অপারক । তাই মুমূর্ষ মানুষকে মৃত্যুর হাত থেকে ফিরিয়ে আনতে রক্তের চাহিদা মেটাতে এখনো ব্লাড ব্যাংকের মুখাপেক্ষী হয়ে থাকতে হয় সাধারণ মানুষকে। এই ব্লাড ব্যাংকগুলিকে সচল রাখতে বিভিন্ন অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে প্রতিনিয়ত রক্তদান শিবিরের আয়োজন করা হয়, তারই ফলশ্রুতি হিসেবে পশ্চিমবঙ্গ ল ক্লার্কস অ্যাসোসিয়েশন হাওড়া ফৌজদারি আদালত শাখার পরিচালনায় হল রক্তদান শিবির। এই রক্তদান শিবিরে মোট ৯১ জন রক্তদাতা রক্তদান করেন। রক্তদান শিবিরের উদ্বোধন করলেন মাননীয় জেলা ও দায়রা জজ শ্রী সুভাষ কুমার কর মহাশয়। রক্তদান শিবির কে সাফল্যমন্ডিত করার জন্য কর্মীদের উৎসাহ ছিল চোখে পড়ার মতন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *