
গঙ্গারামপুর, নিজস্ব সংবাদদাতা :- ২৬শের বিধানসভা নির্বাচনের প্রার্থী ঘোষণা হতেই দলীয় প্রার্থীদের নিয়ে বৈঠক দক্ষিণ দিনাজপুর জেলা তৃণমূল কংগ্রেসের। বুধবার দক্ষিণ দিনাজপুর জেলা তৃণমুল কংগ্রেসের উদ্দোগে গঙ্গারামপুর জেলা কার্যালয়ে অনুষ্ঠিত হয় এদিনের এই বৈঠক। যেখানে হাজির ছিলেন জেলার ৬টি বিধানসভার মধ্যে ৫টি বিধানসভার তৃণমুল কংগ্রেস প্রার্থীরা। এছাড়াও উপস্থিত ছিলেন জেলা তৃণমুল কংগ্রেসের সভাপতি সুভাষ ভাওয়াল, সহ অন্যান্য শীর্ষ নেতাকর্মীরা।
এদিনের এই বৈঠক থেকে গোষ্ঠী দ্বন্দ্ব ভুলে দলীয় প্রার্থীদের বিপুল ভোটে জয়যুক্ত করবার আহবান জানান তৃণমূল নেতৃত্ব। সেই সঙ্গে রাজ্য সরকারের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প গুলি সাধারণ মানুষের কাছে তুলে ধরার কথাও বলা হয় জেলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে। এ বিষয়ে জেলা তৃণমূলের সভাপতি সুভাষ ভাওয়াল জানান।












Leave a Reply