গড়বেতার সন্ধিপুরে তৃণমূল ছেড়ে CPI(M)-এ যোগদান, নির্বাচনের আগে রাজনৈতিক চাঞ্চল্য।

পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- বিধানসভা নির্বাচনের প্রাক্কালে গড়বেতায় রাজনৈতিক সমীকরণে পরিবর্তনের ইঙ্গিত মিলল। তৃণমূল কংগ্রেস ছেড়ে CPI(M)-এ যোগদান করলেন দুইজন সক্রিয় কর্মী।
শনিবার পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা এক নম্বর ব্লকের ২ নম্বর অঞ্চলের সন্ধিপুর এলাকায় এই যোগদান কর্মসূচির আয়োজন করা হয়।
এদিন নবাগত কর্মীদের হাতে দলীয় পতাকা তুলে দেন গড়বেতা বিধানসভা কেন্দ্রের CPI(M) প্রার্থী তপন ঘোষ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন CPI(M)-এর একাধিক স্থানীয় নেতা ও কর্মীরা। দলীয় সূত্রে দাবি, এই যোগদানের ফলে এলাকায় সংগঠন আরও শক্তিশালী হবে।
রাজনৈতিক মহলের মতে, নির্বাচনের আগে এ ধরনের দলবদল স্থানীয় রাজনীতিতে প্রভাব ফেলতে পারে এবং ভোটের লড়াইয়ে নতুন সমীকরণ তৈরি করতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *