
মালদা, নিজস্ব সংবাদদাতা:- রামনবমী উপলক্ষে বৈষ্ণবনগর বিধানসভার লক্ষ্মীপুরে আয়োজিত ধর্মীয় শোভাযাত্রা এদিন রূপ নিল এক বিশাল জনসমাবেশে।
ভক্তি, আবেগ এবং উৎসাহে ভরা এই শোভাযাত্রায় অংশ নেন বিজেপির মনোনীত প্রার্থী রাজু কর্মকার। ঢাক-ঢোল, শঙ্খধ্বনি এবং ‘জয় শ্রীরাম’-এর ধ্বনিতে মুখরিত হয়ে ওঠে গোটা এলাকা।
সাধারণ মানুষের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে হাঁটতে দেখা যায় প্রার্থীকে। পথচলতি মানুষকে অভিবাদন জানানো থেকে শুরু করে সকলের সঙ্গে সৌজন্য বিনিময়েও ব্যস্ত ছিলেন তিনি। মিছিলে অংশ নেওয়া কর্মী-সমর্থকদের মধ্যেও ছিল চোখে পড়ার মতো উদ্দীপনা।
রাজু কর্মকার জানান, রামনবমী শুধুমাত্র একটি ধর্মীয় উৎসব নয়, এটি ভারতীয় সংস্কৃতি ও ঐতিহ্যের প্রতীক। এই উৎসব মানুষের মধ্যে ঐক্য ও সম্প্রীতির বার্তা বহন করে। পাশাপাশি এলাকার উন্নয়ন ও মানুষের পাশে থাকার অঙ্গীকারের কথাও তুলে ধরেন তিনি।
সব মিলিয়ে লক্ষ্মীপুরে এই শোভাযাত্রা ধর্মীয় আবেগের পাশাপাশি জনসংযোগের এক গুরুত্বপূর্ণ বার্তা বহন করেছে।












Leave a Reply