নবকোলায় তৃণমূলের মহা মিছিল, জনজোয়ারে ভোট প্রচারে শ্রীকান্ত মাহাতো।

পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- রবিবার বিকেলে চন্দ্রকোনারোড শহর সংলগ্ন নবকোলা এলাকায় তৃণমূল কংগ্রেসের উদ্যোগে মহা মিছিল ও পথসভার মধ্য দিয়ে জোরদার হল ভোট প্রচার।
গড়বেতা তিন নম্বর ব্লকের ৫ নম্বর সাতবাঁকুড়া অঞ্চলের ডাকে আয়োজিত এই কর্মসূচিতে অংশ নেন শালবনী বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী শ্রীকান্ত মাহাতো। মিছিলে কয়েক হাজার কর্মী-সমর্থকের উপস্থিতিতে কার্যত জনজোয়ারের সৃষ্টি হয়।
এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি বিশ্বজিৎ সরকার, শংকরকাটা গ্রাম পঞ্চায়েতের প্রধান জ্ঞানাঞ্জন মন্ডল, সাতবাঁকুড়া গ্রাম পঞ্চায়েতের প্রধান মনিকাঞ্চন রায়, অঞ্চল সভাপতি সুশান্ত সিংহ, কৃষ্ণেন্দু বিষই, আজিমুদ্দিন মন্ডল, নিজামুদ্দিন মন্ডল সহ একাধিক নেতা-কর্মী।
মিছিলের মাধ্যমে এলাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তা পরিক্রমা করা হয় এবং পরে পথসভা অনুষ্ঠিত হয়। সেখানে প্রার্থী ও নেতৃত্ব সাধারণ মানুষের কাছে উন্নয়নমূলক কাজের বার্তা তুলে ধরেন এবং আসন্ন নির্বাচনে সমর্থনের আবেদন জানান।
সব মিলিয়ে নবকোলায় এই মহা মিছিল তৃণমূলের শক্তি প্রদর্শনের পাশাপাশি নির্বাচনী প্রচারে নতুন গতি আনল বলে মনে করছে রাজনৈতিক মহল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *