জটেশ্বরে তৃণমূলের জমজমাট প্রচার, উদ্বোধন হল নির্বাচনী কার্যালয়।

আলিপুরদুয়ার, নিজস্ব সংবাদদাতা:- রবিবার ফালাকাটা বিধানসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রার্থী সুভাষ চন্দ্র রায়-এর সমর্থনে জোরদার নির্বাচনী প্রচারের ছবি ধরা পড়ল জটেশ্বর ২ নম্বর অঞ্চলে।
সকাল থেকেই বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে প্রচার চালান দলের নেতা-কর্মীরা। একই সঙ্গে জটেশ্বর ২ নম্বর অঞ্চলের ১৩/১৪১ নম্বর বুথে একটি নির্বাচনী কার্যালয়ের শুভ উদ্বোধন করা হয়। ফিতে কেটে কার্যালয়ের উদ্বোধন করেন প্রার্থী নিজেই।
এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন আলিপুরদুয়ার জেলা তৃণমূল কংগ্রেসের সহ-সভাপতি সমরেশ পাল, ফালাকাটা গ্রামীণ ব্লক তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক দেবজিৎ পাল, অনুপ দে, আইএনটিটিইউসি-র ব্লক সভাপতি আনন্দ খাড়িয়া এবং জটেশ্বর ২ নম্বর অঞ্চলের সভাপতি মানিক সেন সহ অন্যান্য নেতৃত্ব।
আসন্ন নির্বাচনকে সামনে রেখে বুথস্তরে সংগঠনকে আরও শক্তিশালী করা এবং সাধারণ মানুষের কাছে পৌঁছে যাওয়াই মূল লক্ষ্য—এদিনের কর্মসূচির মধ্য দিয়ে সেই বার্তাই স্পষ্টভাবে তুলে ধরল তৃণমূল কংগ্রেস।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *