বিদায়ী বিধায়ক চোর, আর তৃণমূলের নতুন প্রার্থী আসলে বোঝা! শিবপুরে রুদ্রনীল ঘোষের ভয়ংকর আক্রমণ!

শিবপুর, নিজস্ব সংবাদদাতা:- ২০২৬ বিধানসভা নির্বাচনের রণদামামা বাজতেই শিবপুরে পারদ চড়ালেন বিজেপি প্রার্থী তথা টলিউড অভিনেতা রুদ্রনীল ঘোষ। সোমবার সানপুরে বিজেপির নির্বাচনী কার্যালয় উদ্বোধনে এসে তৃণমূল কংগ্রেসকে রীতিমতো ধুয়ে দিলেন তিনি। এলাকার ঘরের ছেলে হিসেবে নিজেকে দাবি করে রুদ্রনীল জানান, শিবপুরের অলিগলি তাঁর চেনা, তাই বাইরের কাউকে মানুষ মেনে নেবে না। বিদায়ী বিধায়ককে আক্রমণ করে তিনি বলেন, “তিনি চুরি করেছেন আর মানুষের কাজ করেননি, তাই ভয়ে দল তাঁকে এবার টিকিট দেয়নি! যাঁকে বালি থেকে আনা হয়েছে, তিনি ওখানেও কোনও কাজ করেননি। এখন তৃণমূল প্রার্থীকে বালিতে হাতজোড় করে ক্ষমা চাইতে হচ্ছে। শিবপুরের মানুষ এই ‘বোঝা’ বইবে না! শিবপুর বিধানসভা কেন্দ্রে এবার ‘ভূমিপুত্র’ বনাম ‘বহিরাগত’ লড়াই কি বিজেপিকে বাড়তি সুবিধা দেবে?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *