
পূর্ব মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- ভোটের আবহে ধর্মীয় আচার-অনুষ্ঠানের মধ্য দিয়ে জনসংযোগে নামলেন তৃণমূল কংগ্রেস প্রার্থী তরুণ কুমার মাইতি।
এগরা ২ নম্বর ব্লকের দেশবন্ধু গ্রাম পঞ্চায়েত এলাকায় একাধিক মন্দিরে পুজো দিয়ে প্রচার শুরু করেন তিনি। এদিন তিনি কৃষ্ণপুর শীতলা মায়ের মন্দির, রুক্মিনীপুর শীতলা মায়ের মন্দির ও মনসা মায়ের মন্দির, কীর্তীপুর শীতলা মায়ের মন্দির, এরেন্দা বাশুলি ও শীতলা মায়ের মন্দির, মহাদেব মন্দির, এরেন্দা মথুরামোড়ের কামিনী মাতার মন্দির, এরেন্দা পূর্ব পাড়ার শীতলা মায়ের মন্দির সহ একাধিক ধর্মীয় স্থানে পুজো দেন।
এছাড়াও প্রায় ৩০০ বছরের পুরনো নরাজপুরের রাধাকৃষ্ণ মন্দিরে পুজো দিয়ে সকলের মঙ্গল কামনা করেন তিনি।
পুজো অর্চনার পর রামকৃষ্ণ আচার্যের বাড়ি হয়ে বিভিন্ন এলাকায় ঘুরে সাধারণ মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং জনসংযোগে অংশ নেন। স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে তাঁদের সমস্যা ও চাহিদার কথাও শোনেন তিনি।
ভোটের আগে এই ধরনের ধর্মীয় ও জনসংযোগমূলক কর্মসূচি এলাকার মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ স্থাপনে গুরুত্বপূর্ণ ভূমিকা নিচ্ছে বলে মনে করছে রাজনৈতিক মহল।












Leave a Reply