পথ দুর্ঘটনায় জখম হলেন ৪ পরীক্ষার্থী, চাঞ্চল্য গড়বেতাতে।

পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- পথ দুর্ঘটনায় জখম হলেন ৪ পরীক্ষার্থী। শনিবার সকালে পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা কলেজের সামনে এই দুর্ঘটনা ঘটে। ঘটনায় জানা গিয়েছে চন্দ্রকোনা টাউন কলেজের ৪ ছাত্রী অটোতে করে গড়বেতা কলেজে পঞ্চম সিমেস্টারের পরীক্ষা দিতে আসার পথে কলেজের সামনে উল্টো দিক থেকে আসা একটি ছোট গাড়ির সঙ্গে ধাক্কা লাগে তাঁদের অটো। জখম হন অটোর চালক সহ ৪ পরীক্ষার্থী,জানা গিয়েছে আহত পরীক্ষার্থীদের নাম রিতু ঘোষ, পায়েল পাখিরা, রিঙ্কু মণ্ডল ও শম্পা চোংদার। তাঁদেরকে উদ্ধার করে গড়বেতা গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। গড়বেতা কলেজের অধ্যক্ষ হরিপ্রসাদ সরকার হাসপাতালে গিয়ে তাঁদের চিকিৎসার তদারকি করেন। গুরুতর একজন পরীক্ষার্থীকে মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়। বাকিদের হাসপাতালেই পরীক্ষার ব্যবস্থা করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *