খড়গপুর শহরের গোলবাজারের রাম মন্দিরের পূজো দিয়ে মনোনয়নপত্র জমা দিলেন দিলীপ,সঙ্গে ছিলেন শুভেন্দু অধিকারী ও দিল্লির মুখ্যমন্ত্রী।

পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- পশ্চিম মেদিনীপুর জেলার খড়গপুর শহরের গোলবাজার রাম মন্দিরে স্ত্রীকে সাথে নিয়ে পুজো দিয়ে মনোনয়নপত্র জমা দিলেন বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ, এই দিন মনোনয়নপত্র জমা দেওয়ার পূর্বে সুসজ্জিতভাবে মিছিল করে মনোনয়নপত্র জমা দেন দিলীপ ঘোষ। উপস্থিত ছিলেন শুভেন্দু অধিকারী ও দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা। জানা গিয়েছি এই দিন খড়গপুর লোকাল সহ ৮ টি বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থীরা মনোনয়নপত্র জমা দেন। তবে এবারের ভোটে সম্পূর্ণভাবে আশাবাদী বলে জানিয়েছেন দিলীপ ঘোষ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *