মালদায় শুটআউট, গুলিবিদ্ধ যুবক—মাদক ও জমি বিবাদে জোরাল সন্দেহ।

মালদা, নিজস্ব সংবাদদাতা:- মালদার কালিয়াচক থানা এলাকার হারুচক গ্রামে বিকেলে শুটআউটের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনায় গুলিবিদ্ধ হয়েছেন এক যুবক, পাশাপাশি আরও একজন আহত হয়েছেন বলে জানা গেছে।
পুলিশ সূত্রে প্রাথমিক অনুমান, ব্রাউন সুগার লেনদেন ও জমি সংক্রান্ত বিবাদের জেরেই এই শুটআউটের ঘটনা ঘটতে পারে।
গুলিবিদ্ধ যুবকের নাম এমডি রাহমাতুল্লা শেখ। তাঁর বুকের বাঁ দিকে গুলি লেগেছে। বর্তমানে তিনি মালদা শহরের একটি বেসরকারি নার্সিংহোমে চিকিৎসাধীন রয়েছেন।
ঘটনার পর এলাকায় আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে। পুলিশ ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে এবং ঘটনার সঙ্গে জড়িতদের খোঁজে তল্লাশি চালাচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *