
পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- বিধানসভা নির্বাচনের প্রাক্কালে পশ্চিম মেদিনীপুরের কেশপুরে দলবদলের ঘটনা ঘিরে চর্চা শুরু হয়েছে। ভারতীয় জনতা পার্টি ছেড়ে তৃণমূল কংগ্রেস-এ যোগ দিল প্রায় ১৫টি পরিবার—এমনটাই দাবি তৃণমূলের।
বুধবার বিকেলে কেশপুর ব্লকের ৭ নম্বর অঞ্চলের রেণুয়াড়ে এই যোগদান কর্মসূচির আয়োজন করা হয়। নবাগতদের হাতে দলীয় পতাকা তুলে দেন কেশপুর বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী শিউলি সাহা।
এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন ব্লক ও অঞ্চল স্তরের একাধিক তৃণমূল নেতা-কর্মী।
রাজনৈতিক মহলের একাংশের মতে, ভোটের মুখে এই ধরনের দলবদল গেরুয়া শিবিরের জন্য কিছুটা অস্বস্তির কারণ হতে পারে। যদিও এই নিয়ে বিজেপির তরফে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া এখনও পাওয়া যায়নি।












Leave a Reply