
মালদা, নিজস্ব সংবাদদাতা:—- গোলাশিবগঞ্জে মহাসড়ম্বরে ছট পুজো উদযাপিত। পুখুরিয়ার গোলাশিবগঞ্জে মহাসড়ম্বরে অত্যন্ত আনন্দ ও ভক্তির সঙ্গে পালিত হলো ছট মায়ের পুজো। বিকেল গড়িয়ে আসার সঙ্গে সঙ্গেই মরা মহানন্দার নদীর পাড়ে অসংখ্য পুণ্যার্থী ও ভক্তদের বিশাল ভিড় জমা হয়। ভক্তরা ভক্তিভরে মাথায় পুজোর ডালা সাজিয়ে সূর্যাস্তের সময় পবিত্র নদীতে নেমে ছট মায়ের উদ্দেশ্যে নিজেদের ব্রত ও পুজো উৎসর্গ করেন।
এদিনের এই বিশেষ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী অভিষেক মিশ্রা, ও অভিষেক সিংহানিয়া, মালতিপুরের বিধায়ক আব্দুর রহিম বক্সি, উত্তর মালদার এসসি মোর্চার সহ-সভাপতি প্রীতম চৌধুরী সহ এলাকার বহু বিশিষ্ট ব্যক্তিবর্গ। পুজো যাতে সম্পূর্ণ শান্তিপূর্ণ, শৃঙ্খলিত এবং সুষ্ঠুভাবে সম্পন্ন হতে পারে, তার জন্য পুখুরিয়া থানার পুলিশ প্রশাসন অত্যন্ত তৎপর ও সজাগ ছিল। সবমিলিয়ে ভক্তদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এবং সুচারু ব্যবস্থাপনায় গোটা অনুষ্ঠানটি অত্যন্ত সফলভাবে সম্পন্ন হয়।












Leave a Reply