
পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:— রবিবার পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা এক নম্বর ব্লকের ১০ নম্বর অঞ্চলের জোগাড়ডাঙ্গা এলাকায় জনসংযোগের মাধ্যমে জোরকদমে ভোট প্রচার চালালেন গড়বেতা বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী Pradip Lodha।
এদিন প্রার্থীর সঙ্গে উপস্থিত ছিলেন একাধিক বিজেপি নেতা ও কর্মী-সমর্থকরা। এলাকার বিভিন্ন প্রান্তে ঘুরে সাধারণ মানুষের সঙ্গে সরাসরি কথা বলেন এবং তাঁদের কাছে সমর্থন প্রার্থনা করেন তিনি।
প্রচার চলাকালীন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী Amit Shah-এর দেওয়া বিভিন্ন প্রতিশ্রুতির কথা তুলে ধরেন প্রদীপ লোধা। তিনি জানান, বিজেপি ক্ষমতায় এলে সেই প্রতিশ্রুতিগুলি বাস্তবায়নের লক্ষ্যে কাজ করা হবে।
বিজেপি সূত্রে জানা গিয়েছে, একাধিক কর্মসূচির মধ্য দিয়ে ধারাবাহিকভাবে এই প্রচার অভিযান চালিয়ে যাচ্ছেন প্রার্থী। এলাকায় প্রচারকে ঘিরে কর্মী-সমর্থকদের মধ্যে যথেষ্ট উৎসাহ লক্ষ্য করা গেছে। taka worth Bhavan.












Leave a Reply