
পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:— রবিবার বিকেলে পশ্চিম মেদিনীপুর জেলার শালবনী বিধানসভা কেন্দ্রের অন্তর্গত জঙ্গলমহল গোয়ালতোড় এলাকায় বাদ্যযন্ত্র সহকারে বর্ণাঢ্য মিছিল করে ভোট প্রচার সারলেন কংগ্রেস প্রার্থী Arup Mukherjee।
এদিন সুসজ্জিত প্রচার মিছিল গোটা বাজার এলাকা পরিক্রমা করে। প্রচারের সময় সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ স্থাপন করেন প্রার্থী এবং তাঁদের কাছে সমর্থন প্রার্থনা করেন।
প্রচারে তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন কংগ্রেস নেতা অনিল শিকারিয়া, তীর্থঙ্কর ভগত সহ একাধিক কর্মী-সমর্থকরা।
ভোট প্রচারের পাশাপাশি হুমগড় মোড়ে একটি পথসভাও অনুষ্ঠিত হয়। সেখানে বক্তব্য রাখতে গিয়ে কংগ্রেস প্রার্থী ও অন্যান্য নেতৃত্ব বর্তমান শাসক দল এবং রাজ্যের অন্যান্য বিরোধী রাজনৈতিক দলগুলির তীব্র সমালোচনা করেন।
পুরো কর্মসূচি ঘিরে এলাকায় রাজনৈতিক উত্তাপ যেমন ছিল, তেমনি কর্মী-সমর্থকদের মধ্যে উৎসাহও ছিল চোখে পড়ার মতো।












Leave a Reply