
পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:— গড়বেতা বিধানসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রার্থী উত্তরা সিংহ হাজরার সমর্থনে জোরদার প্রচারে নামলেন Saayoni Ghosh। সোমবার তিনি রোড শো ও জনসভা করে নির্বাচনী প্রচারে গতি আনেন।
এদিন রাধানগর হাটতলা শিব মন্দিরে পুজো দিয়ে কর্মসূচি শুরু করেন Saayoni Ghosh। এরপর এলাকাজুড়ে রোড শো করেন, যেখানে তৃণমূল কর্মী-সমর্থকদের ব্যাপক উপস্থিতি চোখে পড়ে।
জনসভায় বক্তব্য রাখতে গিয়ে তিনি কেন্দ্রের বিজেপি সরকারের বিরুদ্ধে একাধিক ইস্যুতে সরব হন। পাশাপাশি গড়বেতা বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী উত্তরা সিংহ হাজরাকে বিপুল ভোটে জয়ী করার আহ্বান জানান।
এই কর্মসূচিকে ঘিরে এলাকায় উৎসাহ ও রাজনৈতিক উত্তেজনা ছিল চোখে পড়ার মতো।












Leave a Reply