গড়বেতা থেকে দিলীপ ঘোষের হুঁশিয়ারি, ‘জঙ্গলমহল থেকে সাফ হবে তৃণমূল’।

পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:— ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর সহ গোটা জঙ্গলমহল থেকে তৃণমূল কংগ্রেসকে সরিয়ে দেওয়ার হুঁশিয়ারি দিলেন বিজেপি নেতা Dilip Ghosh। সোমবার বিকেলে গড়বেতার ধাদিকা ময়দানে গড়বেতা বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী প্রদীপ লোধার সমর্থনে আয়োজিত জনসভায় যোগ দিয়ে তিনি এই মন্তব্য করেন।
সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে Dilip Ghosh বলেন, “ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর সহ জঙ্গলমহল থেকে তৃণমূল সাফ হয়ে যাবে।” পাশাপাশি আলু চাষীদের দুরবস্থা নিয়ে রাজ্য সরকারকে কড়া ভাষায় আক্রমণ করেন তিনি।
তিনি দাবি করেন, প্রদীপ লোধা দীর্ঘদিন ধরে আলু চাষীদের সঙ্গে যুক্ত এবং তাদের স্বার্থে আন্দোলন করেছেন। সেই কারণেই তাঁকে প্রার্থী করা হয়েছে বলে জানান তিনি।
অন্যদিকে, গড়বেতায় তৃণমূল প্রার্থী উত্তরা সিংহ হাজরার সমর্থনে হওয়া রোড শো ও জনসভা প্রসঙ্গেও কটাক্ষ করেন তিনি। তাঁর বক্তব্য, সেই প্রচারে সাধারণ মানুষের উপস্থিতি তেমন চোখে পড়েনি এবং সাধারণ মানুষ তৃণমূলের প্রতি আগ্রহ হারাচ্ছে।
সব মিলিয়ে, নির্বাচনের আগে গড়বেতার রাজনৈতিক ময়দানে তৃণমূল-বিজেপি তরজা আরও তীব্র হয়ে উঠেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *