
পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:— বিধানসভা নির্বাচনের আগে পশ্চিম মেদিনীপুর জেলার শালবনী বিধানসভা কেন্দ্রের চন্দ্রকোনারোড এলাকায় রাজনৈতিক উত্তেজনা ছড়াল ব্যানার ও ফেস্টুন ছেঁড়াকে কেন্দ্র করে। বিজেপির অভিযোগ, সোমবার রাতে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা তাদের দলের ব্যানার-ফেস্টুন ছিঁড়ে ফেলে।
ঘটনার পর বিজেপির পক্ষ থেকে চন্দ্রকোনারোড পুলিশ বিট হাউসে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য তৈরি হয়েছে এবং রাজনৈতিক মহলেও চাপানউতোর শুরু হয়েছে।
অন্যদিকে, বিজেপির অভিযোগ সম্পূর্ণভাবে অস্বীকার করেছে তৃণমূল কংগ্রেস। তাদের পাল্টা দাবি, এই ঘটনার সঙ্গে তাদের কোনও যোগ নেই এবং উল্টে বিজেপির দিকেই অভিযোগ তুলেছে তারা।
ইতিমধ্যেই পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে এবং এলাকায় নজরদারি বাড়ানো হয়েছে বলে জানা গিয়েছে।












Leave a Reply