গোয়ালতোড়ের জোগাড়ডাঙ্গায় বাড়ি বাড়ি প্রচার তৃণমূল প্রার্থী উত্তরা সিংহ হাজরার।

পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:— নির্বাচনী প্রচারে আরও গতি আনতে মঙ্গলবার গোয়ালতোড়ের জোগাড়ডাঙ্গা এলাকায় বাড়ি বাড়ি গিয়ে জনসংযোগ সারলেন তৃণমূল কংগ্রেস প্রার্থী উত্তরা সিংহ হাজরা। গড়বেতা বিধানসভা কেন্দ্রের এই প্রচার কর্মসূচিতে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে সরাসরি কথা বলেন তিনি এবং তাঁদের সমর্থন কামনা করেন।
প্রচারের সময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন গড়বেতা দু’নম্বর ব্লকের পঞ্চায়েত সমিতির সভাপতি দীনবন্ধু দে-সহ একাধিক তৃণমূল নেতা ও কর্মীরা।
এদিন প্রচার শেষে পঞ্চায়েত সমিতির সভাপতি দীনবন্ধু দে জানান, সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এবং সমর্থনের যে ছবি দেখা যাচ্ছে, তাতে আগামী দিনে তৃণমূল প্রার্থীর জয় নিশ্চিত বলেই তাঁরা আশাবাদী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *