
আলিপুরদুয়ার, নিজস্ব সংবাদদাতা:— আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে কালচিনি বিধানসভার হ্যামিল্টণগঞ্জ এলাকায় জোরদার রোড শো করল বিজেপি। প্রার্থী বিশাল লামার সমর্থনে আয়োজিত এই রোড শো এদিন রাজনৈতিক মহলে যথেষ্ট সাড়া ফেলে।
রোড শোটি হ্যামিল্টণগঞ্জ থেকে শুরু হয়ে কালচিনি পর্যন্ত বিস্তৃত হয়। পথে পথে দলীয় কর্মী-সমর্থকদের উপস্থিতিতে জমে ওঠে গোটা এলাকা।
এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিজেপির রাজ্য সভাপতি Samik Bhattacharya। তাঁর উপস্থিতিতে কর্মী-সমর্থকদের মধ্যে বাড়তি উৎসাহ লক্ষ্য করা যায়।
বিজেপি সূত্রে জানা গিয়েছে, এই রোড শো-তে কয়েক হাজার কর্মী-সমর্থক অংশগ্রহণ করেন, যা নির্বাচনের আগে শক্তি প্রদর্শনের একটি বড় দৃষ্টান্ত বলে মনে করছে দলীয় নেতৃত্ব।












Leave a Reply