মালদায় বুলডোজার নিয়ে বিজেপির বিজয় মিছিল, আইহোতে উচ্ছ্বাস।।

মালদা, নিজস্ব সংবাদদাতা:—- বুধবার ফের মালদায় বুল ডোজার নিয়ে বিজয় মিছিল করল বিজেপি। এমনই বিজয় মিছিলের ছবি নজরে এল মালদা বিধানসভার অন্তর্গত হবিবপুর ব্লকের আইহো এলাকায়। এদিন বিজেপি নেতাকর্মীরা মিলে আইহো লালচাঁদপুর দুর্গাপুর প্রাঙ্গণ থেকে ব্যান্ডবাদ্দি, ডিজে বাজিয়ে বুল ডোজার নিয়ে বিজয় মিছিল করেন। সেই বিজয় মিছিলে মালদা কেন্দ্রের বিজেপির জয়ী প্রার্থী গোপাল চন্দ্র সাহাকে ঘিরে বিজেপি নেতাকর্মীরা আনন্দ উল্লাসে মাতোয়ারা হন। এদিনের এই বিজয় মিছিল বিজেপির জয়ী প্রার্থী ছাড়াও অংশ নেন বিজেপির হবিবপুর-১নং মন্ডল সভাপতি পঞ্চানন বর্মণ, আইহো গ্রাম পঞ্চায়েতের প্রধান বাসনা মন্ডল সহ অন্যান্যরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *