পঁচিশে বৈশাখে মনোহরপুর মুচিয়া প্রাথমিক বিদ্যালয়ে রবীন্দ্রনাথের নতুন আবক্ষ মূর্তি উন্মোচন।

মালদা, নিজস্ব সংবাদদাতা:- ১৬৫ তম কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর-এর জন্মজয়ন্তী যথাযোগ্য মর্যাদার সঙ্গে উদযাপিত হল পুরাতন মালদার মচিয়া গ্রাম পঞ্চায়েতের মনোহরপুর মুচিয়া প্রাথমিক বিদ্যালয়ে। এদিন বিদ্যালয় প্রাঙ্গণে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের এক নতুন আবক্ষ মূর্তি স্থাপন করা হয়। মনোহরপুর মুচিয়া প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বিরাজ সরকার সম্পূর্ণভাবে তার আর্থিক সহযোগিতার হাত বাড়িয়ে দেন রবীন্দ্রনাথের এই আবক্ষ মূর্তি স্থাপনে। এইদিন অনুষ্ঠানের সূচনা হয় ফিতে কেটে মূর্তি উন্মোচনের মধ্য দিয়ে। এদিন উপস্থিত ছিলেন অবর বিদ্যালয় পরিদর্শক ভারত ঘোষ। তিনি আবক্ষ মূর্তিতে মাল্যদান করে কবিগুরুর প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন।
এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সমস্ত শিক্ষক-শিক্ষিকা, ছাত্র-ছাত্রী ও অভিভাবকরা। এদিন বিদ্যালয়ের পক্ষ থেকে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়। বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের পরিবেশনায় কবিগুরুর গান, আবৃত্তি ও নৃত্য পরিবেশনের মধ্য দিয়ে সকলের মন জয় করে এবং আনন্দমুখর হয়ে ওঠে গোটা এলাকা। এই অনুষ্ঠান সম্পূর্ণভাবে পরিচালনা করতে সাহায্যের হাত বাড়িয়ে দেন বিদ্যালয়ের সমস্ত শিক্ষক ও শিক্ষিকা বৃন্দ। বিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, নতুন প্রজন্মের কাছে কবিগুরুর আদর্শ ও সাহিত্যচর্চার প্রতি আগ্রহ বাড়াতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *