
পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- ২৫ শে বৈশাখ অর্থাৎ শনিবার পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা তিন নম্বর ব্লকের চন্দ্রকোনারোড শহর সংলগ্ন কিয়াবনী এলাকায় রবীন্দ্র জয়ন্তী উদযাপনের পাশাপাশি এলাকার ক্ষুদে পড়ুয়াদের শিক্ষা সামগ্রী বিতরণ করল অপরাজেও স্বেচ্ছাসেবী সংগঠন।এইদিন বিশ্বকবি রবীন্দ্রনাথের ঠাকুরের প্রতীকী ছবিতে মাল্যদান ও পুষ্প অর্পণের মধ্য দিয়ে এই অনুষ্ঠান শুরু হয়। জানা গিয়েছে এইদিন ৬০ জন ক্ষুদে পড়ুয়াদের হাতে তুলে দেওয়া হয় শিক্ষা সামগ্রী।এইদিন উপস্থিত ছিলেন জেলা হিন্দু জাগরণ মঞ্চের কার্যকর্তা রুদ্রদীপ সিংহ,অমৃত মন্ডল,দিব্যেন্দু সিংহ রায়,প্রসেনজিৎ কুন্ডু, পথিক চৌধুরী,তনুশ্রী পাইন কুন্ডু সহ অন্যান্য ব্যক্তিবর্গ।












Leave a Reply