ফালাকাটা বিডিও অফিসে বিধায়ক দীপক বর্মনের প্রশাসনিক বৈঠক।

আলিপুরদুয়ার, নিজস্ব সংবাদদাতা:- মঙ্গলবার ফালাকাটার বিডিও অফিসে গিয়ে বিডিওর সঙ্গে দেখা করলেন ফালাকাটা বিধানসভা কেন্দ্রের বিধায়ক দীপক বর্মন। এদিন ফালাকাটা ব্লকের বিভিন্ন উন্নয়নমূলক কাজ, প্রশাসনিক কার্যকলাপ এবং সরকারি প্রকল্পগুলি নিয়ে আলোচনা হয় বলে জানা গিয়েছে। পাশাপাশি আগামী দিনে নতুন সরকারের বিভিন্ন প্রকল্প কীভাবে সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়া হবে, সেই বিষয় নিয়েও আলোচনা করা হয়।বিধায়ক দীপক বর্মন জানান, জনগণ নির্বাচিত করেছেন মানুষের স্বার্থে কাজ করার জন্য। সেই কারণেই প্রশাসনিক আধিকারিকদের সঙ্গে সমন্বয় রেখে ফালাকাটার সার্বিক উন্নয়নের লক্ষ্যে একসঙ্গে কাজ করার উদ্দেশ্যে এই সৌজন্যমূলক সাক্ষাৎ করা হয়েছে।
তিনি আরও বলেন, এলাকার উন্নয়ন, সরকারি পরিষেবার সঠিক বাস্তবায়ন এবং সাধারণ মানুষের সমস্যা দ্রুত সমাধানের জন্য প্রশাসনের সঙ্গে সমন্বয় বজায় রেখে কাজ করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *