ট্রেনে কাটা পড়ে এক বৃদ্ধার মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য চন্দ্রকোনারোডে।

পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- ট্রেনে কাটা পড়ে এক বৃদ্ধার মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা তিন নম্বর ব্লকের চন্দ্রকোনারোড এলাকায়। বিশেষ সূত্রে জানা গিয়েছে, বুধবার বিকেলে চন্দ্রকোনারোড স্টেশন সংলগ্ন চন্দ্রকোনারোড থেকে ঘাটালগামী রাজ্য সড়কের রেল গেটের পাশে ভুবনেশ্বর নিউ দিল্লি তেজস রাজধানী এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে মৃত্যু হয় ওই বৃদ্ধার। ইতিমধ্যেই ওই মৃতদেহ উদ্ধার করে রেল পুলিশ। তবে ওই মৃত বৃদ্ধার নাম ও পরিচয় এখনো পর্যন্ত জানা যায়নি। স্থানীয়দের প্রাথমিক অনুমান ট্রেন লাইন পারাপারের সময় এই ঘটনাটি ঘটে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *