পুরাতন মালদায় ঘরের ভিতর থেকে নাবালকের ঝুলন্ত দেহ উদ্ধার, চাঞ্চল্য এলাকায়।।

মালদা, নিজস্ব সংবাদদাতা :- ঘরের ভেতর থেকে এক নাবালক কিশোরের ঝুলন্ত দেহ উদ্ধারের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে পুরাতন মালদার জোড়া কালিস্থান এলাকায়। বুধবার সকাল প্রায় দশটা নাগাদ ঘটনাটি প্রকাশ্যে আসতেই চাঞ্চল্য ছড়ায় পুরাতন মালদা পৌরসভার ২ নম্বর ওয়ার্ডে।মৃত কিশোরের নাম সন্দীপ হালদার (১৬)। পরিবার সূত্রে জানা গেছে, বাড়িতে মা-সহ অন্যান্য সদস্যরা থাকলেও তার বাবা আগেই প্রয়াত হয়েছেন। এদিন সকালে ঘরের ভিতরেই তার ঝুলন্ত দেহ দেখতে পান পরিবারের সদস্যরা। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় পুলিশে।পরিবার ও স্থানীয়দের দাবি, সন্দীপ কিছুটা জেদি স্বভাবের হলেও এমন চরম সিদ্ধান্ত নেওয়ার মতো কোনও কারণ তারা খুঁজে পাচ্ছেন না। হঠাৎ এই ঘটনায় পরিবারের সদস্যরা ভেঙে পড়েছেন। এলাকাজুড়েও নেমে এসেছে গভীর শোকের ছায়া।ঘটনার সঠিক কারণ জানতে তদন্ত শুরু করেছে পুলিশ। প্রাথমিকভাবে অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে দেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *