
মালদা, নিজস্ব সংবাদদাতা:– মালদার মানিকচকের গোপালপুরে গঙ্গায় ডুবে তিন-তিনজন নাবালিকার মৃত্যুতে তাদের শোক-সন্তপ্ত পরিবারের পাশে দাঁড়ালেন মানিকচকের বিজেপি বিধায়ক গৌড়চন্দ্র মন্ডল। শুক্রবার তিনি মৃত তিন নাবালিকার বাড়ি গিয়ে তাকে পরিবারবর্গকে সান্ত্বনা-সমবেদনা জানিয়ে দলের তরফে তুলে দিলেন কিছু আর্থিক সাহায্য-সহযোগিতা। উল্লেখ্য, গত সোমবার মানিকচকের গোপালপুরে এক মর্মান্তিক ঘটনা, ঘটে। গঙ্গায় স্নান করতে নেমে একসঙ্গে তলিয়ে যায় তিন-তিনজন নাবালিকা। গঙ্গায় তলিয়ে যাওয়ার একদিন পর গঙ্গা থেকেই তাদের নিথর দেহ উদ্ধার হয়। এই খবর জানতে পেরে শুক্রবার গোপালপুরে ছুটে যান মানিকচকের বিজেপি বিধায়ক গৌড়চন্দ্র মন্ডল। তিনি মৃত তিন নাবালিকার বাড়ি গিয়ে তাদের শোক-সন্তপ্ত পরিবারবর্গের প্রতি সমবেদনা ব্যক্ত করেন। সেই সঙ্গে মৃত তিন নাবালিকার শ্রাদ্ধ-শান্তির জন্য ত্রিপল, চাল সহ কিছু আর্থিক সাহায্য তুলে দেন এবং আগামীতে সরকারিভাবে আরও আর্থিক সাহায্য পাইয়ে দেওয়ার আশ্বাসবাণী শোনান তিনি।












Leave a Reply