গড়বেতার স্বেচ্ছাসেবী সংস্থা “আলোর পরশ”সংগঠনের উদ্যোগে শারীরিকভাবে অক্ষম মানুষদের কৃত্রিম অঙ্গ বিতরণ ।

পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতার শহরের স্বেচ্ছাসেবী সংস্থা “আলোর পরশ”। জানা গিয়েছে ১৯৯৮ সালে সংস্থার জন্ম। প্রত্যেক বছর মতন এই বছরও শারীরিকভাবে অক্ষম মানুষের জন্য কৃত্রিম অঙ্গ প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয় রবিবার । জানা গিয়েছে এইদিন প্রায় ৭৮ জনকে কৃত্রিম পা, হাফ হুইল চেয়ার সহ বিভিন্ন সামগ্রী যা বিশেষ ভাবে অক্ষম মানুষদের প্রয়োজন তা বিনামূল্যে প্রদান করা হয় সংগঠনের তরফ থেকে। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এই সংস্থার সভাপতি গোপাল ঘোষ,সম্পাদক অরুণ খামরুই এবং বরুণ পণ্ডিত। জানা গিয়েছে এনাদের উদ্যোগেই মূলত আজকের এই অনুষ্ঠানটি আয়োজন করা হয়েছে ,এই অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন গড়বেতা বিধানসভা কেন্দ্রের নবনির্বাচিত বিধায়ক প্রদীপ লোধা, এছাড়াও উপস্থিত ছিলেন গড়বেতা থানার অফিসার ইনচার্জ চঞ্চল সিংহ সহ অন্যান্য বিশিষ্টজনেরা,এইদিন সংগঠনের এই কর্মকান্ড তে যথেষ্ট আপ্লুত হয়েছে এলাকার সমাজ সেবীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *