
মালদা, নিজস্ব সংবাদদাতা:— দুই বছর আগে বাড়ি থেকে নিখোঁজ হয়ে যাওয়া এক ভারসাম্যহীন ব্যক্তিকে ফিরে পেলেন টিম তারাশঙ্কর চ্যারিটির সদস্য উদ্দেশ্যে।
পরিবারের হাতে তুলে দিল মালদার হবিবপুর থানার পুলিশ ও সমাজসেবী সংস্থা টিম তারাশঙ্কর চ্যারিটি।
জানা গিয়েছে, উত্তর প্রদেশের রায়বরেলি জেলার জাতকে পারওয়া গ্রামের বাসিন্দা রামকেশ হরিজন দীর্ঘদিন ধরে ভারসাম্যহীন অবস্থায় ভবঘুরে হয়ে বাড়িছাড়া ছিলেন।
কয়েকদিন আগে মালদা জেলার হবিবপুর থানার অন্তর্গত শ্রীরামপুর অঞ্চলের ভারত-বাংলাদেশ সীমান্ত এলাকায় তাকে ঘুরে বেড়াতে দেখে স্থানীয় বাসিন্দারা খবর দেয় সমাজসেবী সংগঠন টিম তারাশঙ্কর চ্যারিটির সদস্যদের।খবর পেয়ে তারা ওই ব্যক্তিকে উদ্ধার করে নিয়ে আসে সেখানে ওই ব্যক্তি খাবার ও প্রয়োজনীয় যত্নের ব্যবস্থা করেন এবং ধীরে ধীরে তার পরিচয় জানার চেষ্টা শুরু করেন।
পরবর্তীতে তার নাম ও ঠিকানা জানতে পেরে সংগঠনের সদস্যরা উত্তর প্রদেশে ওই পরিবারের সঙ্গে যোগাযোগ করেন। খবর পেয়ে ওই ভারসাম্যহীন ব্যক্তির জামাইবাবু হবিবপুরে এসে পৌঁছান। এরপর হবিবপুর থানার আইসি কৌশিক বিশ্বাস সহযোগিতায় সমস্ত সরকারি প্রক্রিয়া সম্পন্ন করে হবিবপুর থানার আইসি কৌশিক বিশ্বাস ও টিম তারাশঙ্কর চ্যারিটি সদস্যদের উপস্থিততে রামকেশ হরিজনকে তার পরিবারের সদস্যদের হাতে তুলে দেওয়া হয়।
দীর্ঘ দুই বছর পর পরিবারের কাছে ফিরে পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন পরিবারের সদস্যরা। অন্যদিকে, টিম তারাশঙ্কর চ্যারিটির এই মানবিক উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় বাসিন্দা থেকে শুরু করে, রামকেশ কুমারের পরিবারের লোকেরা।












Leave a Reply