কালচিনি চা বাগান থেকে ৮ ফুট লম্বা অজগর উদ্ধার, চাঞ্চল্য শ্রমিক মহলে।

আলিপুরদুয়ার, নিজস্ব সংবাদদাতা :- কালচিনি চা বাগানের ভেতর থেকে একটি আট ফুট লম্বা বিশালাকার অজগর উদ্ধার করল বনকর্মীরা । এদিন কালচিনি চা বাগানে ৫ নং সেকশনে একটি বিশালাকার অজগর দেখতে পেয়ে বনদফতরে খবর দেয় শ্রমিকরা। ঘটনাস্থলে বক্সা ব্যাঘ্র প্রকল্পের বনকর্মীরা পৌছে অজগরটি উদ্ধার করে নিয়ে যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *