গ্রাহক সেবা কেন্দ্রে কোটি টাকার তছরুপের অভিযোগ, মালদায় বিক্ষোভে গ্রামবাসী।

মালদা, নিজস্ব সংবাদদাতা:—– গ্রামের সরল মানুষকে বোকা বানিয়ে কোটি কোটি টাকা তছরুপ। অভিযোগ উঠল একটি রাষ্ট্রয়ত্ত ব্যাংকের গ্রাহক সেবা কেন্দ্রের বিরুদ্ধে। অভিযোগ তুলে গ্রাহক সেবা কেন্দ্রের সামনে বিক্ষোভে শামিল বেশ কয়েকটি গ্রামের শতাধিক বাসিন্দা। মালদার ইংলিশ বাজার থানার কাজী গ্রাম গ্রাম পঞ্চায়েতের নিত্যানন্দপুর এলাকার ঘটনা। জানা গেছে সংশ্লিষ্ট এলাকায় একটি রাষ্ট্রয়ত্ত ব্যাংকের গ্রাহক সেবা কেন্দ্র রয়েছে‌। এই গ্রাহক সেবা কেন্দ্রের মালিক সত্যজিৎ লালা সরল গ্রামবাসীদের বোকা বানিয়ে বিভিন্ন ছলে লক্ষ লক্ষ টাকা তছরুপ করেছে বলে অভিযোগ। সংশ্লিষ্ট গ্রাম পঞ্চায়েতের নিত্যানন্দপুর,শ্রীরামপুর, চন্ডিপুর সহ একাধিক গ্রামের বাসিন্দাদের ভুল বুঝিয়ে হাতের ছাপ নিয়ে প্রায় এক কোটি টাকার উপরে তছরুপ করেছে এই গ্রাহক সেবা কেন্দ্রের মালিক বলে অভিযোগ। এই মর্মে বুধবার গ্রামবাসীর একত্রিত হয়ে বিক্ষোভ দেখান। এদিকে এক সপ্তাহ ধরে তালা বন্ধ রয়েছে এই গ্রাহক সেবা কেন্দ্রে। লিখিত অভিযোগ জানানো হয়েছে থানায়। বাড়ি থেকে পলাতক রয়েছে অভিযুক্ত সত্যজিৎ লালা। অবিলম্বে প্রশাসন এই বিষয়ে হস্তক্ষেপ করুক এবং খেটে খাওয়া মানুষরা যাতে তাদের টাকা ফিরে পায় তার আবেদন জানিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *