
পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- সোমবার ডঃ শ্যামাপ্রসাদ মুখার্জির জন্মজয়ন্তী উদযাপন উপলক্ষে দলীয় পতাকা উত্তোলন করতে গিয়ে বিদ্যুৎপৃষ্ট মৃত এক আহত তিন বিজেপি কর্মী। ঘটনায় যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে পশ্চিম মেদিনীপুর জেলার কেশপুর ব্লকের ৩ নম্বর অঞ্চলের পাঁচকুড়ি এলাকায়। দলীয় সূত্রে জানা গিয়েছে এই দিন সকাল দশটা নাগাদ ডঃ শ্যামাপ্রসাদ মুখার্জির জন্মজয়ন্তী উদযাপন উপলক্ষে দলীয় পতাকা উত্তোলনের সময় উপর দিয়ে যাওয়া ১১ হাজার ভোল্টের বৈদ্যুতিক তারে লেগে এই ঘটনাটি ঘটে। জানা গিয়েছে মৃত বিজেপি কর্মীর নাম পাপাই পান,বয়স আনুমানিক ২৬ বছর, আহত হয়েছেন মন্ডল সভাপতি প্রবীণ হালদার, সুশান্ত দাস ও নিপেন সিং। ইতিমধ্যেই আহতদের উদ্ধার করে চন্দ্রকোনা গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। সেখানে তাদের শারীরিক অবস্থা অবনতি হওয়ার কারণে মেদিনীপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। ইতিমধ্যেই আহত বিজেপি কর্মীদের সঙ্গে দেখা করলেন ঘাটাল সাংগঠনিক জেলা বিজেপির সভাপতি তন্ময় দাস।












Leave a Reply