গাজোলে আদিবাসী মহিলার অস্বাভাবিক মৃত্যু, দ্বিতীয় পক্ষের স্বামীকে আটক করে তদন্ত।

মালদা, নিজস্ব সংবাদদাতা:- এক আদিবাসী মহিলার অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে সোমবার তীব্র চাঞ্চল্য ছড়াল মালদার গাজোলে। ঘটনায় মহিলার দ্বিতীয় পক্ষের স্বামীকে আটক করে মৃত্যুর তদন্ত শুরু করল গাজোল থানার পুলিশ। জানা গেছে, মৃত আদিবাসী মহিলার নাম ধানি বাস্কে ওরফে সখিনা বিবি (৪০)।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বছর সাতেক আগে প্রথম পক্ষের স্বামী বায়লা হাঁসদাকে ছেড়ে কাজী আনসারীকে বিয়ে করে গাজোলের সাহাজাদপুর গ্রাম পঞ্চায়েতের শিলনাগড়া গ্রামে থাকতে শুরু করেন ওই মহিলা। রবিবার রাতে প্রায় পৌনে এগারোটা নাগাদ কাজী আনসারী তাকে গাজোল স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে এলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন। খবর পেয়ে হাসপাতালে পৌঁছান প্রথম পক্ষের স্বামী ও আত্মীয়রা।মৃত মহিলার মুখ ও শরীরে আঘাতের চিহ্ন থাকায় জিজ্ঞাসাবাদের জন্য তার দ্বিতীয় পক্ষের স্বামী কাজী আনসারীকে আটক করেছে পুলিশ।এরপর সোমবার বিকেলে গাজোলের বিডিও সুমন ঘোষের উপস্থিতিতে মৃতদেহের ম্যাজিস্ট্রেট ইনকোয়েস্ট করা হয়।পরে মৃতদেহটি ময়নাতদন্তের জন্য মালদা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পাশাপাশি একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু করে পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *