
আলিপুরদুয়ার, নিজস্ব সংবাদদাতা:- পুলিশের অভিযানে উদ্ধার প্রায় ৫৫ হাজার নিষিদ্ধ নেশার ক্যাপসুল, গ্রেফতার এক মাদক কারবারি। বৃহস্পতিবার গোপন সূত্রে খবর পেয়ে ফালাকাটা ব্লকের জটেশ্বর ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের উত্তর দলগাঁও বস্তি এলাকার একটি বাড়িতে অভিযান চালিয়ে প্রায় ৫৫ হাজার নিষিদ্ধ নেশার ক্যাপসুল উদ্ধার করা হয়। একই সঙ্গে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ।
ওই অভিযুক্তের শোবার ঘরে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ নিষিদ্ধ নেশার ক্যাপসুল উদ্ধার হয়। উদ্ধার হওয়া ক্যাপসুলগুলির আনুমানিক বাজারমূল্য প্রায় ৫ লক্ষ টাকা বলে জানা গিয়েছে। জটেশ্বর ফাঁড়ি সূত্রে খবর, ধৃতের বিরুদ্ধে এনডিপিএস (NDPS) ধারায় মামলা রুজু করা হয়েছে। শুক্রবার তাকে আলিপুরদুয়ার জেলা আদালতে পেশ করা হবে।ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।












Leave a Reply