চাঁইপাট কলেজে অনুষ্ঠিত হলো এক দিবসীয় আলোচনা সভা।

পশ্চিম মেদিনীপুর – দাসপুর, নিজস্ব সংবাদদাতা:-বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুরের চাঁইপাট শহীদ প্রদ্যুৎ ভট্টাচার্য মহাবিদ্যালয়ের বাংলা বিভাগের আয়োজনে অনুষ্ঠিত হল এক দিবসিয় ও আলোচনা সভা।
আলোচনার বিষয় – রবীন্দ্র নজরুল ও সুকান্ত , মানবিকতা প্রেম ও দ্রোহের ত্রিমাত্রিক বন্ধন।
অনুষ্ঠানে বিশেষ ভূমিকা গ্রহণ করেন- নিখিল ভারত বঙ্গ সাহিত্য সম্মেলন ঘাটাল শাখা। আনুষ্ঠানিকভাবে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জীবন কাহিনী কেন্দ্রিক দেওয়াল পত্রিকা উদ্বোধন, প্রদ্বীপ প্রজ্বলন ও জল সিঞ্চনের মধ্য দিয়ে আলোচনা সভার শুভ সূচনা হয়।

উপস্থিত ছিলেন মহাবিদ্যালয়ের অধ্যক্ষা ডঃ শিলা চক্রবর্তী, বাংলা বিভাগীয় প্রধান ডক্টর কাজী তাজউদ্দিন, ডক্টর উজ্জল চৌধুরী, অধ্যাপিকা মিরা পাড়ই সেন, অধ্যাপিকা রত্নামালা নস্কর, ডক্টর পলাশ খাটুয়া, সহ অন্যান্য অধ্যাপক অধ্যাপিকা ও শিক্ষা কর্মীবৃন্দ।
সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন-বিশ্বজিৎ চক্রবর্ত্তী মহাশয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *