নবীন প্রকৌশলীদের হাতে শংসাপত্র, কল্যাণীর JIS কলেজে বর্ণাঢ্য ডিগ্রি প্রদান অনুষ্ঠান।

নদিয়া, নিজস্ব সংবাদদাতা : গর্ব ও আনন্দের আবহে নদিয়ার কল্যাণীর JIS ইঞ্জিনিয়ারিং কলেজে অনুষ্ঠিত হল সপ্তম ডিগ্রি প্রদান অনুষ্ঠান। মঙ্গলপ্রদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভসূচনা হয়। শিক্ষা জীবনে কৃতিত্ব ও সাফল্যের স্বীকৃতি দেওয়ার পাশাপাশি নবীন প্রকৌশলীদের পেশাগত জীবনের নতুন অধ্যায়ের জন্য শুভেচ্ছা জানানো হয়।

এদিন নবীন পড়ুয়ারা গাউন ও মর্টারবোর্ড পরে অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। দীর্ঘ শিক্ষা জীবনের পর পরিবারের সদস্য, শিক্ষক-শিক্ষিকা এবং বিশিষ্ট অতিথিদের উপস্থিতিতে নিজেদের সাফল্য উদযাপনের এই মুহূর্ত পড়ুয়াদের কাছে বিশেষ তাৎপর্যপূর্ণ হয়ে ওঠে।

অনুষ্ঠানে একে একে মঞ্চে উঠে বিশিষ্ট অতিথি ও শিক্ষাগত নেতৃত্বের কাছ থেকে শংসাপত্র গ্রহণ করেন সফল পড়ুয়ারা। তাঁদের অধ্যবসায়, উদ্যম ও নিষ্ঠার প্রশংসা করে ভবিষ্যৎ কর্মজীবনে আরও সাফল্য অর্জনের জন্য শুভেচ্ছা জানানো হয়।

প্রধান অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ সরকারের শিল্প, বাণিজ্য ও প্রযুক্তি দফতরের প্রতিমন্ত্রী মৌমিতা বিশ্বাস মিশ্র, কলকাতা ম্যাকাউটের উপাচার্য ড. প্রসেনজিৎ মিত্র, JIS গ্রুপের ডিরেক্টর সীমাপ্রত সিং, ম্যানেজিং ডিরেক্টর তারনজিৎ সিং-সহ একাধিক বিশিষ্ট অতিথি।

অনুষ্ঠানে উপস্থিত বিশিষ্ট অতিথিদের স্বাগত জানান JIS ইঞ্জিনিয়ারিং কলেজের প্রিন্সিপাল প্রফেসর ড. পার্থ সরকার

শিক্ষা প্রতিষ্ঠান থেকে পেশাগত জীবনের পথে পা রাখা নবীন প্রকৌশলীদের জন্য দিনটি হয়ে ওঠে স্মরণীয়। পরিবার ও শিক্ষকদের গর্বের মুহূর্তের পাশাপাশি নতুন প্রজন্মের প্রকৌশলীদের ভবিষ্যৎ পথচলার শুভ সূচনাও হল এই ডিগ্রি প্রদান অনুষ্ঠানের মধ্য দিয়ে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *