
পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা ২ নম্বর ব্লকের গোয়ালতোড়ের পিংবনী উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের উদ্যোগে মঙ্গলবার সাংস্কৃতিক দিবস উদযাপন ও বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হয়। বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন শালবনি বিধানসভা কেন্দ্রের বিধায়ক বিমান মাহাতো।
এই দিনের কর্মসূচিতে বিধায়ক ছাড়াও উপস্থিত ছিলেন এলাকার একাধিক বিশিষ্ট সমাজসেবী, বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা এবং ছাত্রছাত্রীরা। সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি বিদ্যালয় চত্বরে বৃক্ষরোপণ করা হয়। পরিবেশের ভারসাম্য রক্ষা এবং সবুজায়নকে আরও সুদৃঢ় করার লক্ষ্যে বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরা হয় এই দিনের কর্মসূচিতে। বিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, পরিবেশ রক্ষার বার্তা সাধারণ মানুষের মধ্যে পৌঁছে দিতে আগামী দিনেও বিভিন্ন বৃক্ষরোপণ কর্মসূচিতে বিদ্যালয়ের পক্ষ থেকে অংশগ্রহণ করা হবে।











Leave a Reply