
মালদা, নিজস্ব সংবাদদাতা:– ভুতনিতে বন্যা পরিস্থিতি ক্রমশ উন্নতির পথে, তিনটি পঞ্চায়েতের বহু এলাকায় এখন জলবন্তী দশা থেকে মুক্ত। বিগত ২৪ ঘন্টায় প্রায় দুই ফুট জল কমেছে এলাকায় যার ফলে অনেক রাস্তাঘাটে মোটরবাইকে যাতায়াত করতে পারছেন স্থানীয়রা। এই পরিস্থিতি খতিয়ে দেখতে রবিবার ভূতনি ব্রিজ সংলগ্ন এলাকায় উপস্থিত হন মানিকচকের বিধায়ক গৌড়চন্দ্র মন্ডল। এখানকার পরিস্থিতি খতিয়ে রেখে কথা বলে স্থানীয়দের সঙ্গে, এখন অনেক এলাকায় জল নেমে যাওয়ায় নৌকার পরিমাণ কমানো হতে পারে। যে সমস্ত রাস্তাঘাট বন্যার জলে ক্ষতিগ্রস্ত হয়েছে সেগুলি দ্রুত সংস্কার করার আশ্বাস দিয়েছেন। পাশাপাশি যতক্ষণ স্বাভাবিক ছন্দেহ ফিরছে না ভুতনি ততক্ষণ পর্যন্ত বিনামূল্যে বাস পরিষেবা চলবে ভূতনি ব্রিজ থেকে। অন্যদিকে ভুতনির প্রায় ৭৬৩ জন উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীকে নিয়ে আসা হয়েছে মথুরাপুরের দুইটি বিদ্যালয়। সেখানে তাদের থাকা এবং খাওয়া-দাওয়ার ব্যবস্থা করা হয়েছে। উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের পরীক্ষা জন্য নতুন পরীক্ষা কেন্দ্র হিসেবে মানিকচক কলেজকে ঠিক করেছে প্রশাসন। এই ত্রাণ কেন্দ্র থেকে থেকেই পরীক্ষা দেবেন তারা। তার সমস্ত রকম ব্যবস্থা করা হয়েছে। আগামী দুই দিনের মধ্যেই বিদ্যুৎ পরিষেবা ও স্বাভাবিক হবে বলে জানিয়েছেন গৌড়চন্দ্র মন্ডল।












Leave a Reply