এসআরএফটিআই-তে সংঘর্ষের ঘটনায় SIT, নেতৃত্বে কুনাল আগরওয়াল।।

নিজস্ব প্রতিনিধি, কলকাতা:-এসআরএফটিআই-তে সংঘর্ষের ঘটনায় তদন্তে গতি আনতে বিশেষ তদন্তকারী দল বা SIT গঠন করল রাজ্য। স্বরাষ্ট্র দফতরের নির্দেশে গঠিত এই SIT-এর নেতৃত্বে রয়েছেন কলকাতা পুলিশের অতিরিক্ত কমিশনার (ক্রাইম) কুনাল আগরওয়াল।

SIT-এ রয়েছেন ডেপুটি কমিশনার, ডিটেকটিভ ডিপার্টমেন্ট স্পর্ষ নিলাঙ্গী, পূর্ব ডিভিশনের সহকারী কমিশনার তুষারকান্তি ঘোষ, গুন্ডা দমন শাখার সহকারী কমিশনার সলিল রায় এবং হোমিসাইডের ওসি হীরক দলপতি। এছাড়াও দলে রয়েছেন CID-এর ডেপুটি সুপার কৌশিক ঘোষ।

গত ২৮ সেপ্টেম্বর এসআরএফটিআই ক্যাম্পাসে একটি অনুষ্ঠানকে কেন্দ্র করে পড়ুয়াদের একাংশের সঙ্গে আয়োজকদের সংঘর্ষ বাধে। ঘটনায় একাধিক পড়ুয়া, শিক্ষক ও আয়োজক আহত হন। পরে ঘটনার তদন্তে একাধিক FIR দায়ের হয়। পুলিশও স্বতঃপ্রণোদিত মামলা রুজু করে।

এবার গোটা ঘটনার তদন্তভার SIT-এর হাতে তুলে দেওয়া হল। আগামী ১ অক্টোবরের মধ্যে তদন্তের রিপোর্ট নবান্নে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *