
আলিপুরদুয়ার, নিজস্ব সংবাদদাতা:- ফালাকাটা ব্লকের মালসাগাঁওয়ে মহিলা ফুটবল টুর্নামেন্টকে ঘিরে দেখা গেল উৎসাহ ও উদ্দীপনা। রবিবার মালসাগাঁও প্রাইমারি স্কুলের মাঠে মালসাগাঁও নব যুব সংঘের উদ্যোগে আয়োজিত হয় একদিবসীয় মহিলা ফুটবল টুনামেন্ট। এদিন উপস্থিত ছিলেন ফালাকাটা পঞ্চায়েত সমিতির সভাপতি অঘোরনাথ রায়, বিশিষ্ট সমাজসেবী ফণিভূষণ রায়, অনুপ দাস, জটেশ্বর-২ নম্বর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান অর্ণব ঘোষ এবং গুয়াবরনগর গ্রাম পঞ্চায়েতের প্রধান কিরণবালা বর্মন-সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা। মহিলা ফুটবলারদের প্রতিভা তুলে ধরা এবং তাঁদের খেলাধুলার জগতে এগিয়ে যাওয়ার সুযোগ করে দিতে এই ধরনের উদ্যোগ বিশেষ ভূমিকা পালন করবে বলে মনে করছেন উদ্যোক্তারা।












Leave a Reply